ঢাকাTuesday , 14 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ভূমিহীণ ও গৃহহীন ৫২টি পরিবার পাচ্ছে আপন ঠিকানা


March 14, 2023 9:32 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত গৃহের উপভোগকারী ভূমিহীন ও গৃহহীন ৫২টি পরিবার যাচাই-বাছাই প্রক্রিয়া সরাসরি লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বরাদ্দকৃত গৃহের উপভোগকারী যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউপি সদস্য শংকর বিশ্বাস, বিষ্ণুপদ রায়, আজিজুল খাঁ, স্মিতা মন্ডল ও জয়ন্তী রাণী বিশ্বাস, এস এম শারাফাত হোসেনসহ ভূমিহীন ও গৃহহীন ব্যাক্তিবর্গ।

উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া নির্মাণাধীন ঘরের জন্য এবার আবেদন পত্র বরাদ্দকৃতের চেয়ে অনেক বেশি হওয়ায় এবং স্বজন প্রীতি ঠেকাতে, স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৫২ ভূমিহীন ও গৃহহীন উপভোগকারীকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।