ঢাকাMonday , 13 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিক্ষা সপ্তাহে আলোচনা সভা


March 13, 2023 10:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাাকিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক আঃ রহিম ও তাপসী রানী সরকার। সহকারী শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইনের সাঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।