ঢাকাTuesday , 28 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


February 28, 2023 9:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) সদর উপজেলা চত্বরে বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি উদ্ভাবনে কৃষিবিদদের নির্দেশনা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদী না রাখার আহŸান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষির উন্নয়নে ও কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য সরকার আর্থিক সহায়তা এবং বিনামূল্যে সার বীজ দিচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষিঅফিসার অমল ব্যানার্জী। আলোচনা সভা শেষে সাতক্ষীরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী ও অতিথিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে প্রধান অতিথি এমপি রবি তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন এবং স্টলে প্রদর্শিত প্রযুক্তি নিয়ে কথা বলেন কৃষি অফিসারদের সাথে। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ১১টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।