ঢাকাMonday , 27 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 February 2023, 21:33

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম মেলার শুভ উদ্বোধন করেন।
বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণের মাধ্যমে উপজেলা পরিষদ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, আনসার ভিডিপি জেলা ডেপুটি ইন্সপেক্টর মুর্শিদা খানম প্রমুখ।
মেলায় ১৮টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শণ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করা ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। ০১ মার্চ পর্যন্ত মেলা চলবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com