ঢাকাSunday , 26 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে ৩০০ কেজি কাঁকড়াসহ আট জেলে আটক


February 26, 2023 8:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের নদীতে প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে আটজন জেলেকে আটক করেছে বনবিভাগ। রবিবার ভোর তিনটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশনের আওতাধীন কালিরখাল থেকে এসব আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মোঃ আব্দুল করিম, আল মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, নূর ইসলাম, আবু হাসান গাইন, মোঃ রবিউল ইসলাম ও শাজাহান আলী।

বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূরে আলম জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোর তিনটার দিকে তার নেতৃত্বে বনকর্মীরা কালিরখাল এলাকা থেকে ৩০০ কেজি কাঁকড়া, আটজন জেলে ও চারটি নৌকা আটক করেন।
এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার বিকেলে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।