ঢাকাSunday , 26 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


February 26, 2023 8:58 pm
Link Copied!

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরায় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে দিন ব্যাপী ফ্রি মেড়িকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল এর যৌথ বাস্তবায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এই আয়োজন করে।

জলবায়ু পরিবর্তনের কারনে ঝুঁকিপূর্ণ এই ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডাঃ লেঃ কর্ণেল (অবঃ)মোঃ মোজাম্মেল হক। ক্যাম্প উদ্বোধন করেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সম্পাদক মোঃ আমজাদ হোসেন, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়কারী শাহীন আহমেদ, লিডার্স এর অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ শাহরিয়ার হাসান, ডাঃ শানজানা পারভীন, ডি এস এফ (চক্ষু) সুমিত কুমার গাইন প্রমুখ। জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে, বেড়েছে লবণাক্ততাও। কৃষি উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে বেকারত্ব। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। লবণাক্ততা বৃদ্ধির কারনে উপকূলে নারীদের জরায়ু সহ বিভিন্ন রোগ পূর্বের চেয়ে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে প্রভাব পড়েছে তার সব কয়টি প্রভাব উপকূলীয় ইউনিয়ন গাবুরায় বিদ্যমান। উপকূলের এই ইউনিয়নে স্বাস্থ্য সেবার অপ্রতুলতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধরা সহজেই স্বাস্থ্য সেবা নিতে ব্যর্থ হন। এসব ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্যোগ নিয়েছেন বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূলে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।