ঢাকাThursday , 23 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


February 23, 2023 8:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও এল এল বি শেষ পর্বের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কলেজের এম এ গফফার মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী।
সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ(নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল) এম জি আজম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা জজ (১ম) রেজাউল করিম, অতিরিক্ত জেলা জজ (২য়) বিশ^নাথ মন্ডল, অতিরিক্ত জেলা জজ (৩য়) রাখিবুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ(৫ম) মাসুম বিল্লাহ, পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভু নাথ সিংহ প্রমুখ।

ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক এড. হোসনেয়ারা হক, এড. সিরাজুল ইসলাম, এড. শহিদ হাসান, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইসলাম, এড. শরিফ আজমীল হুসাইন, ল স্টুন্ডেস ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, সিনিয়র সহ-সভাপতি সিমা পারভীন, প্রাক্তন সভাপতি এস এম বিপ্লব হুসাইন, নাজমুল হক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাজু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজের প্রভাষক এড. মুনির উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।