তালায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
প্রতিকী ছবি তালায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
তালা প্রতিনিধি:
বাড়ির পাশের গোবর স্তুপের গর্তের পানিতে পড়ে স্বাক্ষর নামের দেড় বছরের এক ফুটফুটে শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তালা উপজেলার আলাদীপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্বাক্ষর ওই গ্রামের মিঠুন শীলের সন্তান। এঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
জাতপুর গ্রামের এম. এ মান্নান জানান, শনিবার দুপুরে খেলা করার সময় সকলের অজান্তে শিশু স্বাক্ষর বাড়ির পাশের গরুর গোবর রাখার জন্য তৈরি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার শিশু স্বাক্ষরের মৃত্যু ঘোষনা করে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামেসহ আশপাশের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিন বিকালে তালা মহাশ্বশ্মানে বেদনাবিধূর পরিবেশে স্বাক্ষরের সমাধি করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তালা উপজেলার বিভিন্ন গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আশংকাজনক ভাবে দেখা দিয়েছে। এঘটনায় অভিভাবকদের আরও সচেন হবার জন্য তাগিদ দিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Leave a Reply