ঢাকাThursday , 23 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের


February 23, 2023 9:09 pm
Link Copied!

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: ছুটিতে বাড়ি এসে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে বাজারে যাওয়ার পথে ইট ভাটায় মাটি বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের (কং নং- ১২০৯)মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো: ইমরান হোসেন (২৭)। তিনি উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের ছেলে। তিনি এক স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক।

নিহত ইমরান পুলিশের কনস্টেবল পদে রাঙ্গামাটি জেলার তগোলছুড়ি থানায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকার লিয়াকত আলীর দোকানের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা।

নিহতের পিতা মোনায়াম হোসেন বলেন, গত দুই দিন রাঙ্গামাটি তগোলছুড়ি থানা থেকে আগে ১০ দিনের ছুটিতে সে বাড়িতে এসেছে। সকালে সে তার বন্ধু নয়নকে নিয়ে শংকরপুর থেকে পাশর্^বর্তী সিংহনাল বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হয়। শংকরপুরের লিয়াকতে দোকানের সামনে তারা পৌছালে ইটভাটার মাটি বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ওসি বলেন, নিহত পুলিশ কনস্টেবলের লাশের ময়না তদন্ত শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার সাথে থাকা আহত নয়ন হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।