ঢাকাMonday , 20 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ওয়ানশ্যুটারগানসহ এক ব্যক্তি আটক


February 20, 2023 10:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: একটি ওয়ানশ্যুটারগানসহ মহিউদ্দীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে সাতক্ষীরা সদরের বৈকারী ক্লাব মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়েছে বলে জানায় পুলিশ।

মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল জানান,বৈকারী ক্লাব মোড় এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ সোমবার ভোরে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ আটক হন মহিউদ্দীনকে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন অস্ত্র ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে। তিনি ভারত থেকে অস্ত্র এনে দেশের দুস্কৃতিকারীদের কাছে বিক্রি করতেন বলে জানান উপ-পরিদর্শক মো. শাহজালাল। এ ব্যাপারে তার নাম উল্লেখ করে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।