ঢাকাMonday , 20 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১ কেজি গাজা ও ৩ বোতল বিয়ার উদ্ধার


February 20, 2023 11:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ৩ বোতল বিয়ার উদ্ধারের ঘটনায় থানা মামলা দায়ের হলেও কোন মাদক কারবারিকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
ওই ঘটনায় থানার উপ পরিদর্শক আশীষ কুমার ঘোষ বাদী হয়ে মাদক কারবারি রবিউল ইসলামকে আসামি করে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১৩)।

থানার অফিসার্স ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক আশীষ কুমার ঘোষ ও সহকারী উপ পরিদর্শক আবু জাফর অভিযান চালিয়ে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের হাফিজুল ইসলামের বাডড়ির পাশে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ১ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে।
ওই সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারি রবিউল ইসলাম পালিয়ে যায়। সে উপজেলার মহেশ্বরপুর গ্রামের রহিম গাজীর ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।