ঢাকাSunday , 19 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাতক্ষীরার ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


February 19, 2023 9:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাতক্ষীরার ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার সকাল ১০টায় এ উপলক্ষে শিল্পকলা একাডেমির হল রুমে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বাসু, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নাসরিন খান লিপি, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

বক্তারা বলেন, শিল্পকলা একাডেমির মাধ্যমে বিদেশি সাংস্কৃতিক পরিহার করে দেশি সাংস্কৃতি ফুটিয়ে তুলতে হবে। শিল্প একাডেমি রয়েছে বলেই আমাদের দেশি সংস্কৃতি বিকশিত হচ্ছে এবং শিশুদের সাংস্কৃতিক চর্চায়ও আগ্রহ বাড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।