ঢাকাSunday , 19 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত


February 19, 2023 9:32 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিশরদ জানান মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, গর্ভবতী মায়েদের সম্পর্কে বক্তৃতা করেন জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার, আইনশৃঙ্খলা নিয়ে বলেন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। এসময়ে স্বাস্থ্য পরিদর্শক মোঃ নূর আলী মোড়লের সঞ্চালনায় বক্তৃতা করেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, এমটিইপিআই সাহানারা পারভীন, এএইচআই রুহুল কুদ্দুস, এফপিআই রাজিব কুমার গাঙ্গুলী। এছাড়া পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মানিক পাল, স্বাস্থ্য পরিদর্শক, ১০টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিদর্শিকা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।