প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাও. রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাও. রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
সমীর রায়, আশাশুনি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন।
গাজী মোস্তফা কামাল বলেন, স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন, সব ক্ষেত্রেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে যোগ্য প্রার্থীকে তুলে ধরতে হবে। তিনি মাওঃ রিয়াছাত আলীর পক্ষে নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিগত জাতীয় নির্বাচনে নেতা-কর্মী ও সমর্থকদের ভূমিকার প্রশংসা করে আসন্ন ইউপি নির্বাচনেও তাঁদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাও. অহিদুজ্জামান, সেক্রেটারি মাও. আল আমিন, নায়েবে আমির মাও. শফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাও. কামরুজ্জামান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাও. আব্দুস সাত্তারসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, ব্যবসায়ী, শিক্ষক, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা প্রার্থীর ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে একটি বিশাল মোটরসাইকেল বহর বের হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply