আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু
সমীর রায়, আশাশুনি :
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা রহমাতুল্লাহ (৩০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) নিহত শিক্ষক প্রতাপনগর গ্রামের সুলতান আলীর একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ির মটর লাইন চালু করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্যক্তিগত জীবনে তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। দুই ছেলের পিতা উক্ত শিক্ষকের অকাল মৃত্যুতে পরিবারটি শোকস্তব্ধ হয়ে পড়েছে।

Leave a Reply