ঢাকাFriday , 23 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা শিশু তীর্থ স্কুলে শিক্ষার মানোন্নয়নে সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজির মতবিনিময়

Majharul islam ঢাকা
আপডেট: 23 October 2026, 23:14

তালা শিশু তীর্থ স্কুলে শিক্ষার মানোন্নয়নে সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজির মতবিনিময়
‎তালা প্রতিনিধি:
‎সাতক্ষীরার তালায় শিশু শিক্ষা প্রতিষ্ঠান- শিশু তীর্থ স্কুলের শিক্ষার মান উন্নয়ন, নিম্ন-মাধ্যমিক অনুমোদন এবং উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শিশু তীর্থ স্কুল মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) আমিরুল ইসলাম কাগুজি।
‎বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক ও শিশু তীর্থ স্কুলের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তালা উপজেলার শিক্ষা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
‎সভায় বক্তারা বলেন, তালা শিশু তীর্থ স্কুল দীর্ঘদিন ধরে উপজেলায় শিশুবান্ধব ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটিকে নিম্ন-মাধ্যমিক স্তরে উন্নীত করা এখন সময়ের দাবি। এ জন্য সরকারি অনুমোদন অতি জরুরী।
‎প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম কাগুজি বলেন, “শিক্ষা ছাড়া কোনো সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তালার মতো উপজেলায় শিশু তীর্থের মতো প্রতিষ্ঠান আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠানের নিম্ন-মাধ্যমিক অনুমোদন পেলে এখানকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আরও বেশি উপকৃত হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
‎সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিশু তীর্থের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান, প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টু ও সাংবাদিক জুলফিকার রায়হান।
‎সভা শেষে- অতিথিবৃন্দ শিশু তীর্থ স্কুলের শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com