ঢাকাMonday , 19 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Majharul islam ঢাকা
আপডেট: 19 October 2026, 23:25

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুন্দরবন উপকূলসংলগ্ন এ তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা দুর্গাপূজামণ্ডপে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ (পিএসসি, সিগন্যাল)।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিজিবি মাঠে রয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন বিজিবির এই কর্মকর্তা। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com