ঢাকাMonday , 19 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবাগত সিভিল সার্জনকে পাইকগাছা স্বাস্থ্য বিভাগের শুভেচ্ছা

Majharul islam ঢাকা
আপডেট: 19 October 2026, 23:21

নবাগত সিভিল সার্জনকে পাইকগাছা স্বাস্থ্য বিভাগের শুভেচ্ছা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার নবাগত সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৯ অক্টোবর) পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ নবাগত সিভিল সার্জনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডা. মো. মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত সিভিল সার্জন উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও গতিশীল করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ পাইকগাছা উপজেলার স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র তুলে ধরেন। পাশাপাশি উপজেলার জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com