ঢাকাMonday , 19 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শারদীয় দুর্গোৎসবে পাইকগাছার ৬ মন্দিরে পৌরসভার আর্থিক সহায়তা

Majharul islam ঢাকা
আপডেট: 19 October 2026, 23:19

শারদীয় দুর্গোৎসবে পাইকগাছার ৬ মন্দিরে পৌরসভার আর্থিক সহায়তা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছা পৌরসভার ছয়টি পূজামণ্ডপে ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রতিটি মন্দিরকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, হিসাবরক্ষক মৃণাল কান্তি সানা, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমানসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো-উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দির, শিববাটি সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির এবং সরল দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন, পূজামণ্ডপগুলোর আয়োজন পরিচালনায় সহযোগিতা এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com