ঢাকাMonday , 19 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ৮০ পিস ইয়াবা উদ্ধার; আটক ২

Majharul islam ঢাকা
আপডেট: 19 October 2026, 23:22

পাইকগাছায় ৮০ পিস ইয়াবা উদ্ধার; আটক ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা, নগদ ২৬ হাজার টাকা ও কোডিনযুক্ত চার বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার (১৯ অক্টোবর) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সার্বিক দিকনির্দেশনায় হরিঢালী ক্যাম্পের ইনচার্জ এসআই ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মিঠু গাজী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাছিরপুর গ্রামের শামসুর গাজীর ছেলে। তাঁর কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই অভিযানে বাপ্পি সরদার (৩১) নামে অপর এক ব্যক্তিকে কোডিনযুক্ত চার বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক করা হয়। তিনি নগরশ্রীরামপুর গ্রামের বাবুল সরদারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৯/১০/২৬।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও জুয়ার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com