খাজরা বাজার মন্দিরে কুমারী পূজায় ভক্তদের ঢল
খাজরা বাজার মন্দিরে কুমারী পূজায় ভক্তদের ঢল
নুরুল ইসলাম ,(খাজরা) আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির খাজরায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন দেবী দুর্গার আগমনের পর মহাসপ্তমী শেষ হয়েছে। আজ মহাঅষ্টমী। মহা অষ্টমীর দিনে খাজরা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে কুমারী পূজায় ভক্তদের ঢল নেমেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে কপোতাক্ষ নদের তীরে শতবর্ষী বটমূলে খাজরা বাজার মন্দিরে দেবীর মহাষ্টমী কুমারী পূজা শুরু হয়েছে। যেখানে ভক্তদের ঢল নেমেছে। কুমারী পূজা শেষে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।
পুরোহিত শংকর চক্রবর্তীর মন্ত্র পাঠ ও ঢাকের তালে কুমারী পূজায় পিরোজপুর,খাজরা,পশ্চিম খাজরা,দূর্গাপুরসহ আশপাশের এলাকা থেকে ভক্তবৃন্দরা খাজরা বাজার মন্দিরে এসে কুমারী পূজায় অংশ গ্রহন করেন। এছাড়াও মন্দির কমিটির নেতৃবৃন্দ,স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

Leave a Reply