পাইকগাছায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
পাইকগাছায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবিহা মোস্তফা রথি (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাফিজুর রহমানের সহধর্মিণী।
পরিবার সূত্রে জানা যায়, সাবিহা মোস্তফা রথি এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার বেসরকারি ক্লিনিক হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী, ১৩ ও ৭ বছর বয়সী দুই পুত্রসন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পিতা গোলাম মোস্তফা লাল ও মাতা রহিমা বেগম। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply