ঢাকাThursday , 24 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কুল্যা প্রাইমারী স্কুলের বৃত্তি প্রাপ্ত ৫ শিক্ষার্থীর সংবর্ধনা

Majharul islam ঢাকা
আপডেট: 24 September 2026, 23:55

আশাশুনির কুল্যা প্রাইমারী স্কুলের বৃত্তি প্রাপ্ত ৫ শিক্ষার্থীর সংবর্ধনা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত ৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্কুলের সভাকক্ষে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক ফিরোজা বেগমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট দেবাশীষ মুখার্জী।
সহকারী শিক্ষক নিতাই কর্মকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জ্বলেমিন হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য লিটন ঢালী, মেহেদী হাসান, রেহেনা খাতুন, সোমা খাতুন, খায়রুল ইসলাম, আক্তারুজ্জামান মনি, কায়ুম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে তাবাসসুম মাহামুদ, কৌশিক মন্ডল ও‌ মাহিয়া সানজানা সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রীতম মন্ডল এবং জারিফাহ জাহিনকে ক্রেস্ট ও উপহার তুলে দেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরের পদ্মপুকুরে দূ্র্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ অনুষ্ঠিত

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com