শ্যামনগরের পদ্মপুকুরে দূ্র্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরের পদ্মপুকুরে দূ্র্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে ৫০ জন রিজিওনাল ডিজাস্টার ভলান্টিয়ার সদস্যদের দূ্র্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ২৩ ও ২৪ তারিখে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ হলরুমে গুড নেইবারস- জাপান-মোফা-ডিআরআর প্রকল্পের -এর রিজিওনাল ভলান্টিয়ার সদস্যদের দূ্র্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে পদ্মপুকুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫০ জন ভলান্টিয়ারদের প্রশক্ষণটি সঞ্চলানা করেন- জিএন-জাপান- মোফা-ডিআরআর) প্রজেক্টের মোঃ শাহজাহান মিয়া। প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী স্বপন ফলিয়া গুড নেইবারস বাংলাদেশ, গুড নেইবারস-জাপান-মোফা- ডিআরআর প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণটিতে ফ্যাসিলিটিটর হিসাবে উপস্থিত ছিলেন (সিপিপি) এর শ্যামনগর উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল এবং (সিপিপি) এর পদ্মপুর ইউনিয়ন টিম লিডার মহিববুল্যাহ। সিপিপি এর প্রতিনিধিগণ ঘূর্ণিঝড়, বর্জ্যপাত, বন্যা, নদী ভাঙ্গন, দুর্যোগের আগাম সর্তবার্তা, পূর্ব প্রস্তুতি, দুর্যোগ চলাকালীন সময়ে করনীয় এবং দুর্যোগের পরবর্তী সময়ে করনীয় সর্তক সংকেত ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।এছাড়াও উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা, এবং দুর্যোগের সময় ভলান্টিয়াররা কি ধরনের দায়িত্ব পালন করবে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী আকবর।এ সময় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ) গুড নেইবারস জিএন-জাপান-মোফা প্রকল্পকে তার ইউনিয়নে এধরণের কাজ করার জন্য ধন্যবাদ জানান। তাছাড়া তিনি আরোও বলেন, দুর্যোগ প্রতিরোধ প্রশিক্ষণটি পদ্মপুকুর ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply