আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১০ টি মনোনয়নপত্র জমা
আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১০ টি মনোনয়নপত্র জমা
সমীর রায়, আশাশুনি :
আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৯ টি পদের বিপরীতে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩ টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে দাতা সদস্য পদে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সাধারণ শিক্ষক প্রতিনিধির দুটি পদে আসাদুল হক ও শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধির একটি পদে জেবুন্নেছা জেবা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া সাধারণ অভিভাবক সদস্যের ৪টি পদের বিপরীতে ইয়াছিন ইসলাম, আমিরুল ইসলাম, মোহাম্মদ সামছুদ্দিন, রবিউল ইসলাম ও মফিজুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা সাধারণ সদস্য পদে নাজমা খাতুন নামে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাতা সদস্য, মহিলা ও পুরুষ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে একাধিক প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন।
তবে ২৭ সেপ্টেম্বর দুপুর ১ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত যদি সাধারণ অভিভাবক সদস্যের পদে ৫ জনের মধ্যে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে বিধিমালা অনুযায়ী শুধুমাত্র অভিভাবক সদস্য পদে ৮ অক্টোবর নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply