ঢাকাWednesday , 23 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও শাড়ি জব্দ

Majharul islam ঢাকা
আপডেট: 23 September 2026, 17:57

কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও শাড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬৬ হাজার টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান থেকে ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ৩০০ গজ ভেতরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
উভয় অভিযানে সর্বমোট ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়। চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করেছিল।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এ ধরণের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনতা বিজিবি’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com