ঢাকাWednesday , 23 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে অবৈধ ভাবে জমি দখলের অপচেষ্টার অভিযোগ

Majharul islam ঢাকা
আপডেট: 23 September 2026, 21:04

শ্যামনগরে অবৈধ ভাবে জমি দখলের অপচেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার ভড়ভুড়িয়া গ্রামের ৪১ বছর উর্ধ্বে ভোগদখলীয় জমি অবৈধ ভাবে দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। ভড়ভুড়িয়া গ্রামের মরহুম শাহীদ নুরুল ইসলামের পুত্র একরামুল কবীর তাদের বসতভিটা ও জমি রক্ষায় বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় পিটিশন মামলা রুজু করেন। যার মামলা নং-১০১৬/২৬ (শ্যাম:), স্বারক নং ১৮৫৯, তাং ২৯/৭/২৬।

সূত্রে প্রকাশ, সাব  কোবলা রেজিস্ট্রি দলিল নং ১০০৩৯ এবং বন্দোবস্ত দলিল নং ৪৭৬৮,রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার পার্শ্বে ১ একর ৫০ শতক বন্দোবস্তকৃত সম্পত্তি ও কোবলা সম্পত্তিতে একরামুল কবীরের পরিবারেরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। একরামুল কবীরের পিতা ও মাতা বাংলাদেশ সরকারের নিকট হতে বন্দোবস্ত এবং তাদের কোবলাকৃত সম্পত্তি রয়েছে। একরামুল করীবসহ  তার ৩ ভাই ঐ সম্পত্তি প্রায় ৪১ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে দখল করে আছেন।

ফলে সেখানে ভিটাবাড়ি, পুকুর খনন, ৪০ বৎসর বয়সী ফলজ তালগাছ সহ নানা প্রজাতির বনজ, ফলজ, ঔষধি গাছ রোপন করে অদ্যবধি বসত ভিটায় বসবাস করছেন। অথচ লাভ/লোভের বসতি হয়ে অদৃশ্য শক্তিতে সরকারি নীতিমালা ভংগ করে অবৈধ দখল দেখিয়ে জনৈক রফিকুল ইসলাম নামীয় ব্যক্তি ৫০১০/২০২৫ নং বন্দোবস্ত দলিল করেন। যার তিনি ৩৫ শতক মালিকানা দাবী করেন। অথচ সরেজমিনে দেখা যায়, ঐ সম্পত্তি সম্পূর্ণ একরামুল কবীরদের দখলীয় ও ভোগদখলীয়। রেকর্ডীয় ও ভোগদখলীয় সম্পত্তিতে একরামূল কবীর ও তাদের সহোদর ভাইয়েরা তাদের কে দখলীয়/ভোগদখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে।

রফিকুল ইসলাম জানান, তিনি বন্দোবস্ত সূত্রে জমির মালিক হলেও দখলে যেতে পারছেন না। আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব প্রতুল জোয়াদ্দার জানান, ঐ সম্পত্তি একরামুল কবীর ও তাদের পরিবারদের দখলে রয়েছে। সেখানে তারা পুকুর, কবরস্থান, ফলজ তালগাছসহ গাছগাছালী, বসত বাড়ি/ বসত ঘর সহ কয়েকটি পরিবার বসবাস করছেন। কিন্তু রফিকুল ইসলাম নামে কেহ এ সম্পত্তি ভোগ দখল করেন না। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে একরামুল কবীরদের সম্পত্তি রক্ষায় ৫০১০/২০২৫ নং বন্দোবস্ত দলীল বাতিল করার দাবী উঠেছে। তাছাড়া এ সম্পত্তি  অবৈধভাবে দখল করতে নানাবিধ হুমকীর সম্মুখীন হওয়ায় একরামুল কবীরসহ তার ভাইয়েরা যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বেড়িবাঁধ সুরক্ষায় সচেতন হচ্ছেন সাতক্ষীরার উপকূলীয় নারীরা

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com