ঢাকাWednesday , 23 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

Majharul islam ঢাকা
আপডেট: 23 September 2026, 18:57

গোলাম রব্বানী সভাপতি, আকবর সাধারণ সম্পাদক

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতি‌নি‌ধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক জি, এম গোলাম রব্বানীকে সভাপতি এবং উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ আকবর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরালী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সকলের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোদাচ্ছের বিল্যাহ এবং শ্যামনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আহসান হাবীব।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১১ থেকে ১৬তম গ্রেডের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।সভায় বক্তারা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের গতিশীলতা রক্ষা ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বেড়িবাঁধ সুরক্ষায় সচেতন হচ্ছেন সাতক্ষীরার উপকূলীয় নারীরা

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com