ঢাকাMonday , 21 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

Majharul islam ঢাকা
আপডেট: 21 September 2026, 21:25

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

সমীর রায়, আশাশুনি :
সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মহাদ্দিস রবিউল বাশার।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তিনি প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এর আগে প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমপি রবিউল বাশার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন।”
তিনি বলেন, কোনো তথ্য সংবাদ হিসেবে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এমপি রবিউল বাশার আরও বলেন, আশাশুনি প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়। ভবন নির্মাণসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য তিনি আশ্বাস দেন।
সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুর সবুর, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসআই দীপ্তেশ কুমার, অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com