আশাশুনিতে এক মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড ও জরিমানা
আশাশুনিতে এক মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড ও জরিমানা
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে মাদক সেবনের দায়ে রুহুল আমিন (৩০) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০১ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। দণ্ডপ্রাপ্ত যুবক আশাশুনি সদরের আবুল বাশারের ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় রুহুল আমিন কে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। এর আগে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই লক্ষণ, এএসআই অমিত হাসান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
বিচার শেষে দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply