ঢাকাSaturday , 19 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Majharul islam ঢাকা
আপডেট: 19 September 2026, 18:59

আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সমীর রায়, আশাশুনি :
আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস পিংকাই।
অনিরুদ্ধ মণ্ডলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফ।
তিনি বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে আশাশুনি থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজাকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ালে, উসকানি দিলে কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক পরিচয় আইনগত ব্যবস্থার ক্ষেত্রে বাধা হবে না।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। পূজামণ্ডপে মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তিনি পূজামণ্ডপে অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতিষ রায়।
বিভিন্ন ইউনিয়ন ফ্রন্ট থেকে বক্তব্য রাখেন, সঞ্জয় মিশ্র, হীরক চন্দ্র মণ্ডল, মানিক চন্দ্র বাছাড়, মৃন্ময় সরকার, উত্তম কুমার গাইন প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে প্রাইমারী স্কুলের সভাপতি পদে সাংবাদিক মোস্তফা কামাল নির্বাচিত

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com