ঢাকাFriday , 5 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মা ফাউন্ডেশনের উদ্যোগে মে দিবসের আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 May 2023, 21:18

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহান মে দিবস ২০২৩ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেনের উদ্যোগে সাতক্ষীরা সদরের তিনটি ইউনিয়নের শ্রমিকদের সাথে মত বিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মে) ডিবি ইউনাইটেড হাইস্কুলে মা ফাউন্ডেশন চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে স্থানীয় ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ী ইউনিয়নের সর্বস্তরের শ্রমিকদের সাথে মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে একটি দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট স্কুল হিসেবে তালিকা করতে বলেছে। ডিবিইটেড হাই স্কুলকে স্মার্ট স্কুলকে প্রাথমিকভাবে স্বীকৃতি দেওয়ায় সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, সাংবাদিক শাহাদাত হোসেন বাবু, মেহেদী হাসান শিমুল, সহকারী শিক্ষক মুকুল হোসেন, মোটর শ্রমিক নেতা আব্দুল ছালাম, নিজাম উদ্দিন, সাহেদ বাবু, ইমারত শ্রমিক নেতা আব্দুস ছামাদ, আব্দুল হামিদ বাবু, আব্দুর জব্বার, আব্দুর রহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *