ঢাকাFriday , 28 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 April 2023, 22:45

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক হুমায়ুন কবির শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করা হলো। আশা করিএ মেলা সাতক্ষীরাবাসির হৃদয় জয় করবে।

প্রসঙ্গত,মেলায় ১০০টি স্টল তাদের নিজ নিজ পণ্য নিয়ে বসেছে। মেলা চলবে দু’সপ্তাহব্যাপী। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্ত বিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *