ঢাকাThursday , 27 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় অপদ্রব্য পুশ বিরোধী অভিযান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2023, 22:31

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে নামে কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কয়রা টু হায়াতখালী রোড এলাকা থেকে চিংড়িতে অপদ্রব্য পুশরত অবস্থায় ১৪ কেজি বাগদা চিংড়িসহ ০১ জনকে আটক করা হয়।

আটককৃত শিমলার আইট গ্রামের মৃত ফরমান আলীর ছেলে মোঃ আসাফুর রহমান(৩২) এর নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত অপদ্রব্য মিশ্রিত ১৪ কেজি বাগদা চিংড়ি জনসম্মুখে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন, এধরণের অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *