ঢাকাThursday , 27 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কায়বায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


April 27, 2023 10:24 pm
Link Copied!

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পাড়ের কায়বা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আজিজুল একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকেলে আজিজুল তার ভাইসহ তিন/চার জন স্থানীয় ঠ্যাংগামারী বিলে নিজেদের জমির ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হয়।

এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। তখন তাকে উদ্ধার করে দ্রæত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘হাসপাতালে আনার আগেই আজিজুলের মৃত্যু হয়।’ আজিজুলের এমন অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।