ঢাকাSunday , 16 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে মানসিকভারসাম্যহীন বোনকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 April 2023, 23:47

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে মানসিকভারসাম্যহীন বোন আঞ্জুয়ারা বিবিকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্বপানিয়া এলাকায়। স্থানীয় মাসুদ খান, আব্দুল হামিদ ও আরিফুজ্জামান খান জানান, আঞ্জুয়ারা বিবির স্বামী শ্যামনগর উপজেলার বাঁধঘাটা এলাকার নজরুল ইসলাম প্রায় ১৫ বছর আগে মৃত্যুবরণ করে। স্বামী হারানোর শোকে আঞ্জুয়ারা মানসিকভারসাম্যহীন হয়ে পড়ায় পিতার বাড়ি কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পূর্বপানিয়া এলাকায় বসবাস করত।

রবিবার সকাল ৮ টার দিকে মানসিকভারসাম্যহীন আঞ্জুয়ারা হাতে একটি ছুরি নিয়ে তার মেঝভাই আব্দুল মজিদকে (৫৫) আঘাত করার চেষ্টা করে। ওই সময়ে আব্দুল মজিদ তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে বোন আঞ্জুয়ারাকে মারপিট করে ঘরের মধ্যে তালা লাগিয়ে আটকে রাখে।

কিছুক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা আঞ্জুয়ারাকে মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা খাতুন সুমি আঞ্জুয়ারাকে মৃত ঘোষণা করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *