ঢাকাSaturday , 15 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 April 2023, 23:00

নিজস্ব প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, এনডিসি বাপ্পী দত্ত রনি, আরডিসি মো. মইন উদ্দিন, জেলা ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবুসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তাগন। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের মাঝে ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *