ঢাকাWednesday , 12 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সহায়তা ও প্রণোদনা দিচ্ছেন-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


April 12, 2023 11:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩- ২৪ মৌসুমে আউশ ধানের উৎপাদন এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বেলা ১২ টায় সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দিচ্ছেন। আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর। যা ফলানো হয় তাই ফলে। আমাদের দেশের কৃষি বিজ্ঞাণীরা নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে অল্প জমিতে বেশি ফলন জাত আবিষ্কার করছে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হুদা।
সদর উপজেলার ৫ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রত্যেককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং সদর উপজেলার ৩৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়। এসময় উপসহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জীসহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।