ঢাকাTuesday , 11 April 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও পরামর্শ সভা

admin
April 11, 2023 9:05 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: রমাদানের বিভিন্ন কর্মসূচি ও পবিত্র ঈদুল ফিতরের পর ঈদ উৎসব উদযাপনের লক্ষে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে ইফতার মাহফিল ও পরামর্শ সভা করেছে নোঙর ফাউন্ডেশন।
উপজেলার নাংলা গ্রামে ফাউন্ডেশনের অফিস চত্তরে মঙ্গলবার বিকাল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নোঙর ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্প ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া অন্যান্য কর্মসূচি গুলো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। এরপর আমরা সকলে যদি তাদের সহযোগীতা করি তবে অদূর ভবিষ্যতে এই ফাউন্ডেশন সমাজের মানুষের আস্থার ভিত্তিতে পরিনত হবে ইনশাআল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য এনামুল হক বিশ্বাস, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাঃ হাফিজুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুহিব্যুল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য পরামর্শ সভায় প্রধান অতিথিসহ সকল অতিথিরা ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্প-২ এবং ঈদ উৎসব বাস্তবায়নে আর্থিক সহযোগীতার আহবান জানান।
পরামর্শ সভাটি মু. নাজমুল হোসেনের পরিচালনায় নির্বাহী সদস্য, সাধারণ সদস্য সহ অত্র এলাকার জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।