ঢাকাTuesday , 11 April 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল স্ত্রীর: স্বামী গুরুতর আহত

admin
April 11, 2023 9:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বালীবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেহেনা পারভীন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী শেখ নয়ন হোসেন (৩০)। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের কালিগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের আবাদ চন্ডীপুর গ্রামের শেখ শাহীন হোসেনের ছেলে নয়ন হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাজ শেষে স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন।

কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে পৌছালে বিপরীতগামী একটি বালিবাহী ট্রাককে (যশোর ট-১১-৩৩১৮) পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি মোটর ভ্যান আকষ্মিক ভাবে ধাক্কা দেয়ায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন তারা।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেহেনা পারভীন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত নয়ন হোসেনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নয়ন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।