ঢাকাSunday , 9 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 April 2023, 23:12

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপারঃ, আয়া ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ কার্যক্রমে বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেছেন। বিজ্ঞ শ্যামনগর সহকারী জজ আদালত, সাতক্ষীরা বরাবরে দেং ১১০/২০২৩ নং মামলাটি দায়ের করেন মাদ্রাসার দাতা সদস্য জি, এম, মতিয়ার রহমান। মামলা সূত্রে প্রকাশ, মাদ্রাসার বর্তমান সভাপতি জি, এম, আলতাব হোসেনের কন্যা ফাতিমা খাতুন এ মাদ্রাসায় পড়ালেখা না করে হাওয়ালভাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। অথচ জি, এম, আলতাব হোসেন কে অভিভাবক সদস্য দেখানো হয়েছে।

জি, এম, আলতাব হোসেনকে তর্কিত ম্যানেজিং কমিটির সভাপতি করে ১ জন করে সহ-সুপারঃ, আয়া ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দিতে বিগত ৭/৩/২০২৩ তারিখে দৈনিক পত্রদূত ও দৈনিক মানবজমিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শ্যামনগর ও কালিগঞ্জে সমস্ত পত্রিকা খরিদ করার অভিযোগ উঠে। আয়া পদে সভাপতির ভাগ্নে সুমী, সহ-সুপার পদে সফিকুল গাজী ও নিরাপত্তাকর্মী পদে সোহাগকে নিয়োগ করতে চুড়ান্ত করার অভিযোগ উঠানো হয়। বিজ্ঞ আদালত এ নিয়োগ কার্যক্রম অস্থায়ী নিষেজ্ঞার আদেশ দ্বারা যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে মর্মে বাদীর আইনজীবী প্রণব কুমার সরকার জানান। এ নির্দেশনায় বর্তমান নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। সভাপতি জি, এম, আলতাব হোসেন জানান, সকল কার্যক্রম বিধিগত ভাবে হয়েছে, পরবর্তী ধার্য তারিখ ৩০/৪/২০২৩ এ, নোটিশ পেয়েছি, আইনগত পদক্ষেপে পরবর্তীতে বিজ্ঞ আদালতে রায়ের মাধ্যমে বাস্তব সত্যটা প্রকাশ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *