ঢাকাSunday , 9 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 April 2023, 22:26

নিজস্ব প্রতিনিধি: চেতনানাশক স্প্রে করে চুরির অভিযোগে অজ্ঞান পার্টির তিন সদস্যকে সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার রাতে অভিযান চালিয়ে খুলনা, যশোর ও সাতক্ষীরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, সাতক্ষীরার সদর থানা এলাকা ও আলীপুর ইউনিয়নে চুরির ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু (৩৫), তার স্ত্রী আয়েশা খাতুন(২৭) ও সহযোগী সদর উপজেলার খানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন(২৫)।

পুলিশ সুপার আরও জানান, অজ্ঞান পার্টির সদস্য আবুল খায়ের বাবু গ্রেপ্তার হবার পর তার স্বীকারোক্তি অনুযায়ী আয়েশা ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ি কালিগঞ্জের চৌবাড়িয়া থেকে একটি স্বর্ণের আংটি, এক বোতল চেতনানাশক তরল পদার্থ, চেতনানাশক গুড়ো ও তালা ভাঙার কাজে ব্যবহৃত পোর্টেবল গ্যাস রেঞ্চ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। তাদেরকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *