ঢাকাSaturday , 8 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে বিএনপির অবস্থান কর্মসূচি


April 8, 2023 10:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসি দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকাল তিনটায় উপজেলার হাড়িভাঙ্গা মৎস্য সেট চত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা বিএনপির আহŸায়ক স ম হেদায়েতুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হবি। সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ শেখ আব্দুর রশিদ, তুহিন উল্লাহ তুহিন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা ইউনুস আলী, শেখ শাহ আলম, আশরাফুল ইসলাম মুকুল, ইসলাম গুলজার আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের নুর আলম সরোয়াল লিটন প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে দেশে আজ সর্বগ্রাসী দুর্নীতির মাতম চলছে। বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ জনগণের জীবনযাপনে নাভিশ্বাস উঠেছে। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে আমরা মাঠে নেমেছি। যত হামলা মামলা হোক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। বক্তারা সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।