ঢাকাSaturday , 8 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 April 2023, 22:15

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দুস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড ওসমান গনী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্লা ও মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম পলাশ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় স্বাগত বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *