ঢাকাSaturday , 8 April 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

খলিষখালীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা


April 8, 2023 10:10 pm
Link Copied!

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে হালিমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটায় সে। নিহত হালিমা খাতুন খলিষখালীর দুধলী গ্রামের খালেক গাজীর মেয়ে। ব্যাক্তিগত জীবনে সে দুই কন্যা সন্তানের জননী ছিল। স্থানীয়রা জানায়, হালিমা কিছুদিন আগে স্বামীর বাড়ি সদর উপজেলার কামারডাঙা থেকে বাবার বাড়ি ফিরে আসে।

সকালে হঠাৎ করে বিষপান করে মাটিতে লুটিয়ে পরে। এ সময় তার মা চিকিৎসার জন্য ডাক্তারে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে মৃত্যুবরন করে সে। হালিমার বাবা খালেক গাজী জানায়, আমি সকালে কাজের জন্য বাইরে যাই। পরে বাড়ি এসে শুনি মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে সেটি বলতে পারবনা। পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক (এস আই) সোলাইম্যান কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্য মামলার প্রস্ততি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।