ঢাকাFriday , 7 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশেষ সম্মাননা পেলেন দেবহাটা থানার ওসি ওবায়দুল্লাহ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 April 2023, 22:31

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহকে সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা বিশেষ সম্মননা প্রদান করা হয়েছে। ৬ এপ্রিল সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এ সম্মননা প্রদান করা হয়। দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক ও সন্ত্রাস দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মননা প্রদান করা হয়।

উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাদ হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম.জে সোহেল সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *