ঢাকাFriday , 7 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শার বাগআঁচড়ায় বাগানে অগ্নিসংযোগের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 April 2023, 22:24

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে শত্রæতার জেরে ফলজো ও বনজো বাগানে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৭ই এপ্রিল দুপুরে উপজেলার বাগআঁচড়া ১নং ওয়ার্ড দত্তপাড়া গ্রামে।

ঘটনার সূত্রে বাগানের মালিক বিশ্বনাথ দত্ত জানান, আমার প্রতিবেশী আইজুলের স্ত্রীর আনমানিক দুপুর ২টার সময় আমার বাসায় এসে সে জানান আমার বাগানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। তখনই বাগানে গিয়ে দেখি আমার আম, লেবু, কলা, মেহগনি গাছ সহ বাশ বাগানের অনেক গাছ পুড়ে গেছে। তিনি আরও জানান আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছি। কিন্তু এর আগে এমন ঘটনা ঘটেনি। যেহেতু আজ এরকম সহিংস ঘটনা ঘটেছে এইজন্য প্রশাসন সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজি শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে এখন কোন লিখিত অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমেই শুনলাম, তবে যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *