ঢাকাWednesday , 5 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 April 2023, 22:27

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা নলতা শাখার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় নলতা শরীফের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান বুধবার ইফতারের পূর্বে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষে সংক্ষিপ্ত আলোচনা রাখেন খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মো: মনিরুল ইসলাম ও স্বাগতিক নলতা শাখা ব্যবস্থাপক জি এম মাসুম। রোজাদারসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো: আবু সাঈদ রংপুরী।

বিশাল ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: আজমল হোসেন, খুলনা শাখা ব্যবস্থাপক মো: মাহফুজুর রহমান, খুলনা জোনাল অফিসের কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ সহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এডহক কমিটির সদস্য সচিব ডা: মো: নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,মিশনের সাবেক কর্মকর্তাবৃন্দ, পল্লী বিদ্যুৎ কালিগঞ্জের ডি জি এম আব্দুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্জ আল-ফেরদাউস আলফা, সংবাদকর্মী এবং স্থানীয়সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত নানা শ্রেণি-পেশার ৬ সহস্রাধিক রোজাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *