ঢাকাMonday , 3 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসা ইউনিয়নে মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ


April 3, 2023 8:51 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে রমজানে মাস ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সদরের লাবসা ইউনিয়নের মাগুরা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। এসময় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও রোজাদাররা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ইফতার পেয়ে বেজায় খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবির জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুর মনোয়ার হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।