ঢাকাSunday , 2 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় পুলিশের অভিযানে হরিণের মাংস উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 April 2023, 23:27

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। রোববার ভোর ৫টার দিকে কয়রা উপজেলার ৪নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে কয়েক ব্যাক্তি পালিয়ে যায়।

পরে ব্যাগটি উদ্ধার করে তার ভিতর থেকে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। কয়রা থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাংস আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *